1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পলাশবাড়ী পৌরশহরের তিনমাথা মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আব্দুল মমিন মন্ডলের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামীম রেজা’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন  পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব লিফেজ শেখ ও সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম।

এসময় পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ইমরান হাসান, যুগ্ম আহবায়ক হযরত আলী স্বপন, সাহারুল ইসলাম, ছাইদুর রহমান, হায়দার আলী, লিখন সরকার, মেহেদী হাসান, নির্ঝর জাকিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল সরকার, পৌর ছাত্রদল আহবায়ক সোহাগ প্রধান লিটন, সদস্য সচিব আকাশ কবির পায়েল, পলাশবাড়ী সরকারি কলেজ শাখার ছাত্রদল নেতা প্রান্ত, শাহজাহান সরকার, সদস্য সচিব মাজেদুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি সবুজ সরকার, সাধারণ সম্পাদক নাজমুল সরকার হানিফ, পৌর শাখা জাসাসের আহবায়ক আল আমিন সরকার, সদস্য সচিব ফরহাদ হোসেন পিন্টু, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলমগীর কবির শামীম, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর-মৎস্যজীবী দলের আহবায়ক এপ্রিল মন্ডল ও সদস্য সচিব মামুন সরকার ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!