1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সাদুল্লাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

শহিদুল হক, সাদুল্লাপুরঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে  জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপুর্ব ভট্টাচার্য, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার শফিকুল ইসলাম, সাদুল্লাপুর রিপোর্টার্স কাব সভাপতি শহিদুল হক ও সফল মৎস্য খামামী  আবু সাইদ মো. নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দেন। আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য তিনজন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!