1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীর গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিটি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন সিটি ব্যাংক পিএলসি।

রোববার (১৭ আগস্ট) সকালে এ কর্মসূচী উপলক্ষে অত্র বিদ্যালয়ের হলরুমে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিটি ব্যাংক রংপুর বিভাগীয় এজেন্ট ব্যাংকিং শাখার রিজিওনাল ম্যানেজার মনিবুর রহমান কাজল। তিনি এসময় বলেন ‘বৃক্ষ শুধু ছায়া দেয় না, প্রাণও দেয়। আজকের শিক্ষার্থীদের হাতে যেসব গাছের চারা তুলে দিচ্ছি। সেটিই একদিন হবে সুস্থ পৃথিবীর ভরসা।’

এসময় রংপুর শাখার এরিয়া ম্যানেজার হাসান মাহাবুব, গাইবান্ধা শাখার মনিটরিং অফিসার শাহরিয়ার ইসলাম এবং পলাশবাড়ী শাখা ম্যানেজার সাদেকুর রহমান ছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোবাইদুল ইসলাম প্রধান।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে চারা রোপণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। বিদ্যালয় প্রাঙ্গণে আম, লিচু, আমড়া, মাল্টা, নিম, মেহগনিসহ নানা প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। প্রতিটি গাছের চারাই যেন ভবিষ্যতে সবুজ পৃথিবীর প্রতীক হয়ে বিদ্যালয় আঙিনায় নতুন স্বপ্ন দেখাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!