1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গোবিন্দগঞ্জে এক বিকাশ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম নজির (৩২) নামে এক বিকাশ-নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে এ ঘটনাটি ঘটে।

রোববার (১৭ আগস্ট) সকালে ওই ইউনিয়নের শীতল গ্রামের বাগুরার বিলের ধার থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নজরুল শীতল গ্রামের কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। নজরুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাকাই ইউনিয়নের ৯ ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি মুদি দোকানের ব্যবসা করে আসছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে নজরুল শীতল গ্রামের বাজারে মুদি দোকানের পাশাপাশি মোবাইল ব্যাংকিং এবং এজেন্ট ব্যবসা করতেন। তিনি মাঝে মধ্যেই দোকানে রাত কাটাতেন। শনিবার দোকান থেকে বাড়ীতে আসার পথে ওইগ্রামের মান্নান মন্ডলের জমি কাছে পৌছলে আগে থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তার গলাকেটে হত্যা করে। রোববার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে থানা ঘটনাস্থল থেকে নজরুলের মরদেহ উদ্ধার করে।

নিহত নজরুলের পরিবারের ধারণ দোকান চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধ জেরে তাকে হত্যা করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। এই হত্যাকান্ডের কারণ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!