1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

তারাগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ধরল বাংলাদেশ সেনাবাহিনী

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

শরীফ মেহেদী হাসান,তারাগঞ্জ,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার বেলতলী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ৬ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী নুর হোসেন বোয়াইল (৫০)। অভিযানটি পরিচালনা করে তারাগঞ্জ সেনা ক্যাম্পের একটি বিশেষ দল, যা গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।
নুর হোসেন উপজেলার কুর্শা ইউনিয়নের জিগারতল এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এ ফারুক বলেন, “নুর হোসেন এলাকার মাদক ব্যবসার একটি বড় মাথা।
স্থানীয়দের ভাষ্যমতে, নুর হোসেনের ব্যবসার কারণে এলাকার তরুণ সমাজ ব্যাপকভাবে মাদকাসক্ত হচ্ছিল। তার গ্রেফতারে তারাগঞ্জবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।
সংশ্লিষ্ট তারাগঞ্জ দায়িত্ব রত সেনাবাহিনীর কর্তৃপক্ষ জানিয়েছে,
মাদক নির্মূলের লক্ষ্যে তারাগঞ্জ উপজেলায় অভিযান চলমান থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!