1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গোবিন্দগঞ্জে করতোয়-কাটাখালী নদীর ভাঙ্গন থেকে রক্ষার্থে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া-কাটাখালী নদীর ভাঙ্গনে ফুলবাড়ী ও তালুককানুপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর, শ্যামপুর-পার্বতীপুর, কড় সোহাগী, সুন্দুইলসহ চারগ্রাম এবং সুন্দুইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কমিউনিটি কিনিক, ফসলি জমি রক্ষার্থে ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার ফুলবাড়ী ও তালুককানুপুর ইউনিয়নবাসীর আয়োজন শ্যামপুর-পার্বতীপুর ও সুন্দুইল গুচ্ছ গ্রাম এলাকায় নদীরতীরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভাঙ্গন কবলিত ভুক্তভোগী পরিবার,  এলাকাবাসী ও নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

ঐতিহ্যবাহি সুন্দুইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি মেহেরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা, কৃষক নেতা তাজুল ইসলাম, ডা. আব্দুর রউফ, মাও. রমজান আলী, আমিরুল ইসলাম মাষ্টার, মাও. আব্দুল আজিজ, আব্দুল মজিদ সরকার বাদল ও রনি। সঞ্চালনায় ছিলেন সুন্দুইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সহ-সাধারণ সম্পাদক রফিক হাসান ঠান্ডা।

বক্তরা বলেন, ইতোমধ্যে করতোয়া-কাটাখালী নদীর ভাঙ্গনে সুন্দুইল গুচ্ছগ্রাম টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিনিয়ত ফসলি জমি নদীতে ভেঙ্গে যাচ্ছে। এছাড়াও ভঙ্গন আতঙ্কে এলাকার হাজারো পরিবার, ঈদগহ মাঠ, বড় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি কিনিক ও প্রায় ২শ’ বিঘা ফসলি জমি এবং অসংখ্য গাছপালা এলাকার রক্ষায় অবিলম্বে ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ দিয়ে অস্থায়ী কাজ করাসহ পরবর্তীতে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্লক দিয়ে স্থায়ী কাজ করার দাবী জানান। এ বিষয়ে পনি উন্নয়ন বোর্ডসহ সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসীর।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!