1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গাইবান্ধায় খামারে খেকশিয়ালের জন্য তৈরি বিদ্যুতের ফাঁদের তারে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়া গ্রামে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে  মুরগীর খামারে ফাঁদ পেতে রাখা তারে বিদ্যুতায়িত হয়ে আনন্দ কুমার (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আনন্দ কুমার ওই গ্রামের কাজল কুমারের ছেলে এবং স্থানীয় লেংগা বাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

জানা গেছে, সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়ার পার্শ্ববর্তী এলাকায় জনৈক তারা মিয়ার একটি মুরগীর খামার রয়েছে। তারা মিয়ার খামারে প্রতিদিন শিয়াল এসে ডিম খেয়ে ফেলে। এজন্য তিনি খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রাখে, যাতে শিয়াল ডিম খেতে না পারে। বৃহস্পতিবার সকালে খামারের পাশের রাস্তা দিয়ে আনন্দ কুমার যাওয়ার সময় খামারের নিচে একটি ডিম পড়ে থাকতে দেখে। ওই ডিমটি আনন্দ আনতে গিয়ে ফাঁদ পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিদ্যুতের তারে জড়িয়ে আনন্দ কুমারের মৃত্যুর বিষয়টি ওই এলাকার মেম্বর মর্তুজ আলী ব্যাপারী নিশ্চিত করেছেন।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!