1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

পলাশবাড়ীতে ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক অভিযানে ১ হাজার ৪’শ ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপপরিচালক  মো. শাহ্-নেওয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে বুধবার (১৩ আগস্ট) মধ্যরাতে পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকার সাদ্দাম হোসেন (৩২), মোস্তফা মজুমদার (৩০) এবং রংপুরের কাউনিয়া উপজেলার কাজিপাড়া গ্রামের মাইদুল ইসলাম (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড় ঢাকা-রংপুর মহাসড়কে মাদকবিরোধী অস্থায়ী চেকপোট স্থাপন করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সদস্যরা রাত ২টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে সাদ্দাম হোসেন ও মোস্তফা মজুমদারকে ১ হাজার ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

অন্যদিকে; একই স্থানে রাত ৩টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী অপর একটি বাসে তল্লাসি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাইদুল ইসলামকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!