1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

সাঘাটায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সাম্প্রতিক আলোচিত গাঁজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকান্ডসহ সারাদেশে সাংবাদিকদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধার সাঘাটায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

সাঘাটা প্রেস ক্লাব আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে প্রেস কাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক তুহিনকে দিবালোকে জবাই করে হত্যাকান্ডের নির্মম ঘটনাটি ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সারাদেশের সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে প্রতিবাদ ও নিন্দার ঝড়বইছে। এরই ধারাবাহিকতায় সাঘাটায় আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কেএম রেজাউল হক, দৈনিক মাধুকরের ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, করতোয়া প্রতিনিধি জয়নুল আবেদীন, সাঘাটা উপজেলাপ্রেস ক্লাব সভাপতি আনিছুর রহমান টিপু, কবি-সাহিত্যিক সাংবাদিক আবু তাহের, যায়যায়দিন প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, আবু সাঈদ, জাকিরুল ইসলাম জাকির, এশিয়ান টেলিভিশন উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইন, দৈনিক ঘাঘট প্রত্রিকার প্রতিনিধি মশিউর রহমান, সাংবাদিক বরুণ কুমার সিংহ, জাকির হোসেন লিটন ও আনছারুল ইসলাম রেজওয়ান প্রমুখ।

বক্তারা বলেন, সত্য প্রকাশের ভয়ে সাম্প্রতিক গাঁজীপুরের সাংবাদিক তুহিনকে নির্মম হত্যা করা হয়েছে।  তাঁরা তুহিন হত্যার নিন্দান জানিয়ে আরো বলেন, এমনিভাবে ইতিপূর্বের সরকার আমলেও সাগর-রুনিসহ অনেক সাংবাদিককে হত্যা ও নির্যাতন করা হয়েছে। অপরাধিরা টার্গেট করে সারাদেশে সাংবাদিকদের ধারাবাহিকভাবে গুম, খুন, নির্যাতন ও হুমকি প্রদানের মিশন বাস্তবায়ন করছে।

গাঁজীপুরের তুহিনসহ সকল সাংবাদিক হত্যা, নির্যতন, হুমকির নিন্দা জানান এবং সকল সাংবাকি হত্যা, নির্যাতন ও হুকির সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্ত শাস্তির দাবী করেন বক্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!