1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত : আহত ৭

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসার সহ-সুপার এবং এক শিশুসহ ৩জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের খলসি মৌসুমী তেলের পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন দুপুরে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের পৌরশহরের খসলি মৌসুমী তেলের পাম্পের সামনে গোবিন্দগঞ্জগামী একটি ইজিবাইক অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়লে যাত্রীসহ ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসলামপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার সাপমারা ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ, রাজাহার ইউনিয়নের কুকরাইল চাপড়াপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে নুরুন্নবী ও শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের পরাগ মিয়ার ছেলে রাফি নামের এক শিশু নিহত হয়। এছাড়াও গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায়  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাস্তান্তর করা হয়েছে। তাৎক্ষনিক আহত নাম ঠিকানা পাওয়া সম্ভব হয়নি।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এবং গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ  মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!