1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

শ্যামল কান্তির ঘুষ গ্রহণের মামলা বিচারিক আদালতে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলাটি আমলি আদালত থেকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

১৩ জুলাই বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আমলি) আফতাব উদ্দিন এই আদেশ দেন।

এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেয়ার আশ্বাস দিয়ে ঘুষ নেয়ার অভিযোগে শ্যামল কান্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জের আমলি আদালতে মামলা হয়।

শ্যামল কান্তির আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, তার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় শ্যামল কান্তি ২০ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। বৃহস্পতিবার আমলি আদালত মামলাটি বিচারের জন্য বিচারিক আদালতে পাঠান।

এদিন আদালতে হাজিরা দেন শ্যামল কান্তি। হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছেন। তাদের ভয় দেখানো হচ্ছে। নিরাপত্তার কারণে তিন মেয়েকে এখানে রাখতে পারছেন না। তবে চাকরির কারণে স্বামী-স্ত্রী এখানে আছেন।

শ্যামল কান্তি বলেন, আমরা কোথায় যাব? আমি তো জন্মগতভাবে এ দেশের নাগরিক। একজন নাগরিকের যেমন সুযোগ-সুবিধা আছে, আমারও সেসব সুযোগ-সুবিধা থাকা উচিত। এ বিষয়গুলো সরকারের দেখা উচিত।

তিনি অভিযোগ করে বলেন, আমি একজন শিক্ষক। পরিকল্পিতভাবে আমাকে স্কুল থেকে তাড়ানোর চেষ্টা চলছে। স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের বিরুদ্ধে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে।

শ্যামল কান্তি বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমি কোনো রাজনীতি করি না। রাজনীতির ভেতরে নেই। আমি শুধু শিক্ষকতা পেশায় আছি। এটিই শুধু আমার মিশন ও ভিশন। আমাকে পলিটিক্যালভাবে নিয়ে এসেছেন সেলিম ওসমান সাহেব। প্রতারণামূলক মামলা দিয়ে উনি আমাকে চাপ দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন। আমি এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচার চাই। আমার বিরুদ্ধে মিথ্যা মামলাটি প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

প্রসঙ্গত, গত বছর ধর্মীয় অবমাননার অভিযোগ এনে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শ্যামল কান্তিকে সেলিম ওসমানের নির্দেশে শারীরিক নির্যাতন ও কান ধরে ওঠ-বস করানোর ঘটনা ঘটে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সারাদেশে তোলপাড় হয়।

অন্যদিকে ২০১৪ সালের ডিসেম্বরে ঘুষ নেওয়ার অভিযোগে ২০১৬ সালের ২৭ জুলাই শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে আদালতে মামলা করেন বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মোর্শেদা বেগম। ওই মামলায় পুলিশ তদন্ত শেষে গত ২৪ মে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৩১ মে অন্তর্বর্তীকালীন জামিনে কারামুক্ত হন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!