1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গাইবান্ধায় সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘পরিকল্পিত বনায়ন করি-সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

সোমবার (১১ আগস্ট) স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান ও জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিরিন আকতার। শেষে প্রধান অতিথি মেলায় উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের ৪৫টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

বক্তারা বলেন, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র বিমোচন  আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বৃক্ষরোপণ অভিযানের গূরুত্ব অপরিসীম। তারা বলেন, প্রজাতি নির্বাচনের ক্ষেত্রে আপনার চাহিদা ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করতে হবে। যেন মনের খোরাকের সাথে সাথে অর্থ উপার্জন করা যায়।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!