1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সুন্দরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন এবং গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার ঘটনার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেস কাবের আয়োজনে মানববন্ধন হয়। দৈনিক করতোয়া প্রতিনিধি শাহজাহান মিঞার সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোশাররফ হোসেন বুলুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি একেএম শামছুল হক, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি রেজাউল ইসলাম, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রতিনিধি জয়ন্ত সাহা যতন, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি শাহিন মিয়া ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক নুর আলম মিয়া নুর প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা ও দমন-পীড়নের ধারাবাহিকতা প্রমাণ করে দেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

বক্তারা আরো বলেন, সাংবাদিক তুহিন হত্যাকান্ড শুধু গণমাধ্যম নয়, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতারও প্রমাণ। দেশের নানা প্রান্তে সাংবাদিকরা এখন হুমকি ও ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানিয়ে তারা আরো বলেন, গণমাধ্যমকর্মীরা প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। এই আইন দ্রুত কার্যকর হলে সাংবাদিকরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন এবং জনগণের অধিকার ও সত্য প্রকাশের পথ সুগম হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!