1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

সাদুল্লাপুরে ১৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জন আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ১৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নারায়নগঞ্জ উপজেলা রূপগঞ্জের গোলাকান্দাইল গ্রামের নুর করিমের ছেলে হৃদয় মিয়া (৩১), একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে রাজিব মিয়া (২৯) ও আহসান উল্লাহর মেয়ে সুমি আক্তার (৩০)। তারা সম্পর্কে খালাতো-মামাতো ভাই বোন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় দিনাজপুর রানীরবন্দর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাসী চালিয়ে ৩ জনের ব্যাগের ভিতর থেকে ৫০ বোতল করে মোট ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক তরুন কুমার রায় বলেন, আটক ৩জনের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!