1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে অধিকার প্রতিষ্ঠা ও সাংবিধানিক স্বীকৃতির দাবী

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানা আলোর ঘর স্কুল মাঠে শনিবার (৯ আগস্ট) এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘আমরাই পারি’ ও ‘অবলম্বন’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে সাঁওতাল নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্র নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। এরপর আলোচনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আদিবাসী নেত্রী লক্ষ্মী মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ অন্দোলন- গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধা সদর উপজেলার আহবায়ক গোলাম রব্বানী মুসা, সাংস্কৃতিককর্মী মানিক বাহার,  নারী নেত্রী নাজমা বেগম, আদিবাসী নেতা গৌড় চন্দ্র পাহাড়ি, সুশীল টপ্য, আদিবাসী ইয়্থু অতীত সরেন ও  আরিনা টপ্য  প্রমুখ।

বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, অধিকার প্রতিষ্ঠা, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন, এবং তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবী জানান বক্তারা।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!