1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং শাস্তির দাবীতে পলাশবাড়ীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

গাজীপুরে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

শনিবার ৯ আগস্ট দুপুর ২টায় উপজেলা গেট সংলগ্ন চৌমাথা মোড়ে পলাশবাড়ী সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রচণ্ড রোদের তাপদহ উপেক্ষা করে জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন। বক্তারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতন বন্ধের আহ্বান জানান তারা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক মোঃ শাহ আলম সরকার, সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন:

পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার,পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদ দাতা ফেরদাউস মিয়া, পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান মাষ্টার, খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মোঃ মশফিকুর রহমান মিলটন,পলাশবাড়ী প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন,বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবির, বৈশাখী টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি এসএম বিপ্লব, রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও সময়ের কন্ঠস্বরের জেলা প্রতিনিধ রবিউল ইসলাম,
পলাশবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,সিনিয়র সাংবাদিক দৈনিক করতোয়া পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেল, দৈনিক আমার সংবাদ এর পলাশবাড়ী প্রতিনিধি মিজানুর রহমান নিক্সন, দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার সাগর সরকার মিনুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ মানববন্ধনে সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পলাশবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মিলন সহ উপজেলায় কর্মরত অন্যান্য সংবাদকর্মী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সাংবাদিকরা বলেন, ‘দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ঘটলেও সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা বারবার সাহস পেয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা রুখতে এখনই রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!