1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

পীরগঞ্জে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আজ শনিবার দুপুরে প্রেসক্লাব চত্বরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং দেশব্যাপী বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা, হুমকি ও মামলা-হয়রানির ঘটনায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও সত্যের কণ্ঠস্বর। তাদের ওপর হামলা মানে গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত। বক্তারা অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেই সাথে সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানানো হয়।

পীরগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল,সাবেক সভাপতি মেহের এলাহী , রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম,পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়,যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ,সাংগঠনিক ও দপ্তর সম্পাদক বাদল হোসেন,পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাহিত্য বিষয়ক সম্পাদক সাকিব আহসান, পীরগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা সহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন। তারা জানান, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের ভূমিকা অগ্রাহ্য করা যায় না, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

বক্তারা আরও সতর্ক করে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেবে। তাই এ ধরণের হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!