1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

জমি নিয়ে বিরোধে বাড়িতে অগ্নিসংযোগ বিচারের দাবীতে ধাপেরহাটে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের  গোবিন্দপুর হিংগারপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে রবিউল ইসলামের বসতবাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টায় ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশ নেন।

এসময় বক্তব্য দেন রবিউল ইসলাম, শাহজাহান মিয়া, জুয়েল মিয়া, ডিউটি খাতুন ও শেফালী বেগম প্রমূখ।

রবিউল ইসলাম বলেন, গত ১৭ জুন গভীর রাতে আগুনে আমার ঘরবাড়ি, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

তিনি অভিযোগ করে আরো বলেন, একই গ্রামের আব্দুর রহিম মিয়া ও তার লোকজন জমি নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার ঘরবাড়িতে পেট্রোল ঢেলে এই আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গত ২০ জুন সাদুল্লাপুর থানায় আমি একটি মামলা দায়ের করেছি। কিন্তু ঘটনার দীর্ঘদিন পরেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল না করে নানা তালবাহানা করছেন। মূলত বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

এদিকে; মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর আমাকে ও আমার পরিবারের লোকজনকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে।

বক্তারা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।

সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, তদন্ত প্রতিবেদন প্রক্রিয়াধীন রয়েছে। শীঘ্রই যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করা হবে।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার বলেন,‘অগ্নিসংযোগের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!