1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘নীতিবান শিশু-সুখী বাংলাদেশ’ শীর্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপকরণ সামগ্রী বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে এবং উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মীর শামছুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সাখওয়াত হোসেন,  চয়নিকা খাতুন, আব্দুর রউফ মিয়া, আবু সুফিয়ান, কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক ও মহিমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস ইসলাম জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১১টি কাস্টারের বিদ্যালয় প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিমাগঞ্জ বালিকা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কোঁচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরগছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরবস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্রোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের সুনাগরিক হিসেবে গড়ার লক্ষ্যে নানা পরামর্শ ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। শেষে প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!