1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, সাম্প্রদায়িক সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় নাগরিক সমাজের ব্যানারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জনউদ্যোগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী, সুজন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ও বাংলাদেশ রবিদাস ফোরাম-এর যৌথ আয়োজনে শনিবার (২ আগস্ট) সকালে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি বিপুল কুমার দাস, যুগ্ম সম্পাদক মাধবী সরকার, পিএফজি’র সদস্য ফরহাদ আলী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, মানবাধিকারকর্মী অঞ্জলী রানী দেবী, নারী নেত্রী মাজেদা খাতুন, দলিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি খিলন রবিদাস এবং রবিদাস ফোরামের সভাপতি সুনিল রবিদাসসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, রংপুরের হামলা শুধু একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নয়, এটি সংখ্যালঘুদের নিরাপত্তা ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত। অভিযুক্ত কিশোরকে গ্রেফতারের পরও হামলার ঘটনা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। তারা হামলার নেপথ্যের কুশীলবদের দ্রুত গ্রেফতার ও শাস্তি, ভুক্তভোগীদের পুনর্বাসন, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, বিশেষ ট্রাইব্যুনালে বিচার, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন এবং দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের দাবী জানান।

বক্তারা আরো বলেন, ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক হামলা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে, যা সংবিধান ও রাষ্ট্রের মৌলিক নীতির পরিপন্থী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!