1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গাইবান্ধায় ২৪’র গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শোক ও স্মৃতিচারণ অনুষ্ঠান

  • আপডেট হয়েছে : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে ২৪-এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শোক ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শনিবার (২ আগস্ট) সকালে গোয়ালবাড়ী ঈদগাঁ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (অব.) শরিফুসল হক সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদ আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, অ্যাড. মোহাম্মদ আলী। অন্যান্যদের মধ্যে প্রধান শিক্ষক আশাদুল ইসলাম, সমাজকর্মী মনির হোসেন সুইট ওসামাজিক সংগ্রাম পরিষদ সদস্য সচিব হাসান মোরশেদ দিপন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা গণঅভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের এক বলিষ্ঠ উদাহরণ। সে সময় সাধারণ মানুষ অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যে সংগ্রাম গড়ে তুলেছিল, তা আজও আমাদের প্রেরণার উৎস। বক্তারা এই আন্দোলনের প্রয়োজনীয়তা ও জনগণের সাহসী ভূমিকার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে এ থেকে নেওয়ার মতো শিক্ষার দিকগুলো তুলে ধরেন। শেষে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষক্ষরোপণ করা হয়।

আয়োজকরা জানান, এই বৃক্ষরোপণ শুধু প্রতীকী শ্রদ্ধা নয়, বরং তা জীবনের বিকাশ, স্থিতি এবং ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতারও প্রতিচ্ছবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!