1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

‘লাল ফিতার দৌরাত্ম্যে’ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পদক্ষেপের নামে শুধু ফাইলের ‘পিলো-পাস’

  • আপডেট হয়েছে : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট যেন ‘ঐতিহ্যবাহী সংস্কৃতি’ হয়ে দাঁড়িয়েছে। জরুরী বিভাগে সহকারি সার্জনের পরিবর্তে বেশিরভাগ সময় রোগীদের সেবা! দেন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার(SACMO) এবং অধস্তন-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ভর্তি রোগীদের পাশাপাশি জরুরি বিভাগ ও বহির্বিভাগে রোগীদের ‘সেবা প্রদানের চাপ’ নেওয়ার ক্ষমতা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় হারিয়ে ফেলেছে। তাছাড়া রোগীকে ‘রেফার্ড’ করার সস্তা কৌশল তো রয়েছেই।
নিযুক্ত সহকারী সার্জন ও মেডিকেল অফিসারেরা ব্যক্তিগত চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের শেয়ার এবং উচ্চতর ডিগ্রী অর্জন করে তা মাইকে এলাকাজুড়ে ঘোষণা করে ‘সুপ্ত আনন্দের সুড়সুড়ি উপভোগ’ নিয়েই ব্যস্ত। তদবির করে চিকিৎসকেরা নিজেদের কর্মস্থল পরিবর্তন করান ধনীদের নগরে।
বাসনা একটাই, বহুতল ভবনে তাপানুকূল চেম্বারে বসে মোটা অংকের ভিজিট নিয়ে অসহায় রোগীদের হাতে ওষুধ কোম্পানির ফরমায়েশী প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সহ চিকিৎসক পদসংখ্যা ৩০ হলেও নিয়োগ পাওয়ার পর চিকিৎসকেরা উড়াল দেন স্বীয় স্বার্থের দূর দ্বীপে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল জব্বার জানান, “হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট। স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে এই উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার রোগীদেরও সেবা দিতে হচ্ছে। এতে রোগীদেরও ভোগান্তি হচ্ছে। সংকট নিরসনে একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো চিকিৎসক পদায়ন হয়নি।”
সিভিল সার্জন ডা: আবুল বাসার মো: সায়েদুজ্জামান সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত)
বলেন, ‘চিকিৎসক সংকট নিরসনে আমরা প্রতিনিয়ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। নতুন চিকিৎসক নিয়োগ না হওয়া এবং তাদের উন্নত প্রশিক্ষণ কোর্সে যোগদানের কারণে এ সমস্যা তৈরি হয়েছে। আশা করছি, দ্রুতই সংকট কেটে যাবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!