1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গোবিন্দগঞ্জে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামিমা আক্তার সাথী (১৮) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সাপমারা ইউনিয়নে চৌস্থতপুর গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামিমা আক্তার সাথী চৌস্থতপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও উপজেলার শহরগছি ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়। তার বাম হাতের কব্জির নিচে কাটা জখমের দাগ রয়েছে। অভিযুক্তদের  গ্রেফতারে তৎপরতা চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, প্রতিবেশী অফির উদ্দিনের ছেলে বেলালের সঙ্গে তার দীর্ঘদিন ধরে ৫/৭ বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতের কোনো এক সময়ে  বেলালসহ কয়েকজন লোক পরিকল্পিত ভাবে সাথীকে হত্যা করে পালিয়ে যায়।

এ ব্যাপারে বেলালের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার প্রতিবেশীরা এ অভিযোগ সঠিক নয় বলে জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!