1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সাদুল্লাপুরে শিক্ষকের বাড়িতে দুর্র্ধষ ডাকাতি

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে মানিক চন্দ্র সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। মানিক চন্দ্র সরকার পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলা সদরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ৭-৮ জন ডাকাত মানিকের শয়ন ঘরের ভিতরে প্রবেশ করে। পরে তাঁর (মানিক) মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে এবং ধারালো অস্ত্রের মুখে ওই পরিবারের অন্য সদস্যদের হাত-পা বেঁধে রেখে ডাকাতরা কয়েকটি ঘরে প্রায় দুইঘন্টা তল্লাশি চালায়। এসময় ঘরে থাকা আলমারি, বাক্স, ওয়ারড্রব, শোকেস তছনছ করে ১০-১৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্ধলক্ষাধিক টাকা ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতরা সবাই ছিল মুখোশ পরিহিত।

তারা আরো জানান, ডাকাতরা তাদের মারধরও করেছে এবং চলে যাওয়ার সময় এ ঘটনায় মামলা না করার জন্য হুমকি দিয়ে গেছে।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত ও তাদেরকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!