1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গাইবান্ধায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদকসেবীকে হাতে-নাতে আটক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদকসেবীকে হাতে-নাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শহরের ২নং রেলগেট এলাকায় এক অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে লাইনের পাশ থেকে প্রকাশ্যে মাদকসেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার মালিপাড়া এলাকার রাখালের ছেলে প্রথমজিৎ (২৫), একই উপজেলার জগৎরায় গোপালপুর গ্রামের সমেষ কর্মকারের ছেলে সবুজ মিয়া (২৮), সরকারপাড়া এলাকার শুকরু মিয়ার ছেলে মামুন (৩১)।

তাৎক্ষণিক আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন চৌধুরী। তিনি আটককৃত ৩ আসামীর প্রত্যেককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী কারা কর্তৃপক্ষ বর্তমানে তাদের হেফাজতে রেখে দন্ড কার্যকর করেছে।

‎এ ব্যাপারে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ‘মাদক বিরোধী কার্যক্রমকে  জোরদার করেছি। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!