1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন

হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,‎​লালমনিরহাট,রংপুরঃ
‎​লালমনিরহাটের হাতীবান্ধায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে রংপুরের লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হলো।

‎মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
‎​
‎​মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী গ্রামের মৃত সামছুলের ছেলে মামুন দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়ে একটি নির্জন বাড়িতে নিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে মামুন।

‎​এই ন্যাক্কারজনক ঘটনার পর গত ১ মার্চ ভিকটিমের পরিবার বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করলে আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়।
‎​
‎​র‍্যাব-১৩ এর একটি চৌকস দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে। গত সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর মহানগরীর লালবাগ এলাকার ‘প্রিয়ন্তী সুপার শপ’-এর সামনে অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার করা হয়।
‎​
‎​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সামাজিক অপরাধ ও নারী নির্যাতনের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎​আসামিকে হাতীবান্ধা থানায় সোপর্দ করার এবং আদালত কর্তৃক তাকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!