1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী

সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১৭ বোতল ফেন্সিডিল জব্দসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

রোববার (১৫ মার্চ) বেলা ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে উপজেলার মাওলানা ভাসানী হরিপুর সেতু মহাসড়ক এলাকায় গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১১৭ বোতল ফেন্সিডিল জব্দসহ রাশেদুল ইসলাম রাশেদ (৩০) এবং রাজিব সরকার (৪০) নামে ২ যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাশেদ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুর রহমান সরকারের ছেলে এবং রাজিব সরকার একই গ্রামের মৃত আমিনুল সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে ২ মাদক কারবারী  অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব পন্থায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা সহ জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!