1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দরগঞ্জে এমপি মাজেদুর রহমানকে মাধ্যমিক শিক্ষক সমাজের সংবর্ধনা - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সুন্দরগঞ্জে এমপি মাজেদুর রহমানকে মাধ্যমিক শিক্ষক সমাজের সংবর্ধনা

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আয়োজনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমানকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিকস্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন।

বেলকা এম.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব খোকন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘একটি আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সুন্দরগঞ্জের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক ও পেশাগত মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’ তিনি এ সময় উপজেলার শিক্ষা খাতের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সুধী সমাজের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।

আলোচনা সভা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!