খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী অনলাইন, করতোয়া কুরিয়ার সার্ভিস ও এসআর ট্রাভেলস পলাশবাড়ী কাউন্টার ম্যানেজার ইব্রাহিম খলিল মিঠুর দ্বিতীয় সন্তান ফেরদৌস হাসান শিহাব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজশাহীতে মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা স্কয়ার হাসপাতালে আইসিইউ’তে প্রায় এক সপ্তাহ ব্যয়বহুল চিকিৎসাসেবার একপর্যায় বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টায় ফেরদৌস হাসান শিহাব মৃত্যুবরণ করেন। শিহাব রাজশাহী বরেন্দ্র কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
শুক্রবার (১৩ মার্চ) বাদ জুম্মা পৌরশহরের দক্ষিণবন্দর এলাকায় পানি উন্নয়ন বোর্ড মাঠে ফেরদৌস হাসান শিহাব-এর নামাজে জানাজা শেষে পলাশবাড়ী পৌরশহরের সরকারি কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।
শিহাবের আকস্মিক মৃত্যুতে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।











