1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী

পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছবি প্রকাশের পর পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

মৃত ব্যক্তি সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে ফয়জার রহমান (৬২)।

জানা যায়, শুক্রবার (১৩  মার্চ) দুপুরের দিকে পলাশবাড়ী এলাকায় একটি অটোরিকশা থেকে নামার পর ভাড়া দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিচয় জানা না থাকায় প্রথমে তাকে অজ্ঞাত ব্যক্তি হিসেবে হাসপাতালে রাখা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ছবি প্রকাশের পর পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করে হাসপাতালে এসে মরদেহ গ্রহণ করেন।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!