1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গোবিন্দগঞ্জে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এতিম শিশুদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) উপজেলার ঝিলপাড়া এলাকায় অবস্থিত নওরোজ পার্টি সেন্টারে চার্মিং কেবল ও এআই নেটের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও তত্ত্বাবধানে ছিলেন চার্মিং কেবল ও এআই নেটের স্বত্বাধিকারী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু।
ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এইচ. এম. কামরুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, উপজেলা বিএনপির চলতি দপ্তরের সম্পাদক সাজাদুর রহমান সাজু, সংসদ সদস্যের সমন্বয়কারী আনোরুল ইসলাম, পৌর বিএনপি নেতা মিতু মোল্লা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজুল তালুকদার রোমান, মোহাম্মদ সবুজ এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আপেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সুধীসমাজ,গণমাধ্যম কর্মী, চার্মিং কেবল টিভি ও এআই নেটের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা এতিম শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে এতিম শিশু ও উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!