গাইবান্ধায় চেম্বার অব কমার্সের ঈদ উপহার বিতরণ

খবরবাড়ি ডেস্কঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ অসহায় ৫শ’ জন মানুষের মধ্যে গাইবান্ধা চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্টিজের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে স্থানীয় জেলা স্টেডিয়াম মাঠে বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল আতপ চাল, সেমাই, চিনি, আটা, সয়াবিন তেল, গুড়া দুধ, আলু ও পেঁয়াজ।

ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সামিউল হুদা সুমেল, সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাক আহমেদ, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, পরিচালক আবুল হোসেন মৃধা সোহাগ, মো. সাহিদাত দোহা চৌধুরী, মোহাম্মদ মশিউর রহমান উজ্জল, খন্দকার জাকারিয়া আলম জিম, সুজন প্রসাদ, মো. হাসান মাহমুদ জনি, মো. আলী কাওছার সরকার বাবুল, তাফফির রহমান ইথার, আবু তাহের মো. সদরুল আমিন।

উল্লেখ্য; গাইবান্ধা চেম্বার অব কমার্স দুঃস্থ অসহায় মানুষকে ঈদ-উল-ফিতরে ঈদ উপহার ও দূর্যোগকালীন সময়ে আর্থিক সহযোগিতা এবং শীতকালে শীতবস্ত্র বিতরণ করে আসছেন।