খবরবাড়ি বিনোদন ডেস্কঃ গত ১২ই ফেব্রুয়ারি দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ১৭ ফেব্রুয়ারি হয়েছে মন্ত্রী পরিষদ গঠন। এরপর থেকেই আলোচনার মুখ্য বিষয় হিসেবে রয়েছে এবার হবে কোন নির্বাচন পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন না কি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নিয়ে আলোচনা চলমান থাকতেই অনেকেই নিজ নিজ জায়গা থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছে। কেউ নির্বাচন করবেন মেয়র পদে, কেউ আবার উপজেলা চেয়ারম্যান পদে, কেউ পৌর ওয়ার্ড কাউন্সিলর পদে, কেউ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে, কেউ বা আবার ইউপি সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটরের নির্বাচনী ঘোষণার ভিডিও, ছবি এমনকি জনগণের কাছে দো’আ চেয়ে ঈদ শুভেচ্ছা পোস্টার ও দেখা যাচ্ছে। এই দু’জন কনটেন্ট ক্রিয়েটর হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দা ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. জাফরুল ইসলাম ওরফে জাফর ৪২০ (তার ফেসবুক পেজ) তিনি ঘোষণা দিয়েছেন তার ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচন করবেন। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
এদিকে আরেকজন কনটেন্ট ক্রিয়েটর, ইউপি সদস্য পদপ্রার্থী মোছা. শারমিন আক্তার ইতি সে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের বাসিন্দা। সেও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ ও তার ব্যক্তিগত প্রোফাইল থেকে ঘোষণা দিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে নির্বাচন করবেন। ইতিও দীর্ঘদিন যাবৎ তারা নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। এই ২ জন কনটেন্ট ক্রিয়েটর বলে তারা যেমন বিভিন্ন কনটেন্টের মধ্য দিয়ে মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে ঠিক তেমনি নির্বাচনের মধ্য দিয়ে তারা ইউপি সদস্য হতে পারলে তাদের সর্বোচ্চ দিয়ে এলাকার জনগণের সেবায় নিয়োজিত থাকবে এমনকি অপরাধ দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে তাদের নিজ নিজ ইউনিয়ন পরিষদ কে মাদক চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে কাজ করা যাবে।











