খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আল কুরআন মডেল স্কুল এ্যান্ড ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে অত্র মাদ্রাসা হলরুমে সেমিনার বার্ষিক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বোনারপাড়া এমইউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল ওয়ারেছ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. ইব্রাহিম হোসেন মন্ডল, সেক্রেটারী মো. আব্দুল গফুর, অত্র প্রতিষ্ঠান পরিচালক মুহাম্মদ রুহুল আমিন মুকুল, বোনারপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল ওয়াহেদ, ফুলছড়ি সরকারি কলেজের প্রভাষক আলহাজ মাও. মতিউর রহমান, প্রভাষক আসাদুল্লাহ, মাও. মাহবুবর রহমান, হাফেজ মো. আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আতিকুর রহমান। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.