শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জেলার অসচ্ছল মানুষের সহায়তায় ‘এক টাকায় ঈদ বাজার’ কর্মসূচির উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

১৮ মার্চ বুধবার সকাল ৯ টা ২০মিনিটে জেলা সদরের বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম কলেজ মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন-এর উদ্যোগে এই কর্মসুচির আয়োজন করা হয়।

কর্মসুচির আওতায় ৫১০ জন বিধবা নারী নামমাত্র এক টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ঈদ সামগ্রী সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকার সবসময় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ যাতে সকলের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ উদ্যোগ।  তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলো মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করছে।

তিনি বলেন, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং সামাজিক বৈষম্য কমাতে এ ধরনের কর্মসুচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজক জামাল উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী লোকজন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft