1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা

রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

শরীফ মেহেদী হাসান,রংপুরঃ
রংপুরে বিভাগে নাগরিকদের জন্য জনবান্ধব ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে অনুমোদিত ভূমিসেবা সাহায্যকারীদের এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নির্বাচিত ভূমিসেবা সাহায্যকারীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, “সরকার ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। ডিজিটাল পদ্ধতিতে ভূমিসেবা প্রদান প্রক্রিয়ায় গতিশীলতা আনতে এই সহায়তা কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে সাহায্যকারীরা কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবেন, যা সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানে সহায়তা করবে।
প্রশিক্ষণে মূলত ‘ভূমিসেবা সহায়তা নির্দেশিকা, ২০২৫’-এর আলোকে সহায়তা কেন্দ্র পরিচালনা, ডেটা নিরাপত্তা, ইন্টারনেট ব্রাউজিং এবং অনলাইন আবেদন প্রক্রিয়ার বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভূমি অফিসের বাইরে থেকে সাধারণ নাগরিকরা যাতে সহজেই মিউটেশন বা খতিয়ানের মতো সেবাগুলোর জন্য আবেদন করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশে পর্যায়ক্রমে এই সহায়তা কেন্দ্রগুলো স্থাপন করা হচ্ছে। রংপুরের এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জেলার বিভিন্ন স্পটে অনুমোদিত সাহায্যকারীরা দ্রুতই তাদের সেবামূলক কার্যক্রম শুরু করবেন বলে আশা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!