পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

খবরবাড়ি ডেস্কঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তরুণদের সমন্বয়ে গঠিত সামাজিক ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন গাইবান্ধার পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পলাশবাড়ী পৌরসভার বিনোদন কেন্দ্র ড্রিমল্যান্ড থেকে দেড় শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারের জন্য দেওয়া প্যাকেটে ছিল ডাল চিনি তেল সেমাই দুধ আলু, সাবান।

পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম চাঁন মিয়া। এছাড়াও সংগঠনের উপদেষ্টা জুবায়ের আহমেদ, পলাশসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সার্বিক সহযোগিতায় করেন, সংগঠনের উপদেষ্টা সজীব মাস্টার, সহ-সভাপতি আবু কাওছার, সাধারণ সম্পাদক রিপন মিয়া, সহকারী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মিজানুর রহমান ছাড়াও সাধারণ সদস্য রাজু আহমেদ, জেলাল, রুবেল, আরিয়ান রাকিব, সাজ্জাদ, ইব্রাহিম সরকার প্রমুখ।

স্বেচ্ছাসেবী সংগঠন পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি গোলজার সরকার রাজিব জানান, এটি  একটি অরাজনৈতিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন।প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘ ৮ বছর ধরে সকল প্রকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি দুঃস্থ-অসহায় দরিদ্র মানুষ ও সুবিধাবঞ্চিত পথ শিশুদের সহযোগীতা হিসেবে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও অসহায় দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাবে।