1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর

পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ শনিবার সকাল ১০ টায় এস,এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ-এর চাল চাল তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার। পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ১৫.৪৯০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়।

৯টি ওয়ার্ডের মোট ১৫৪৯ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, পৌরসভা সহকারী প্রকৌশলী মর্তুজা এলাহি সহ পৌরসভার সকল কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় পৌর প্রশাসক বলেন পৌরসভার আওতায় ৯টি ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে সুষ্ঠ সুন্দর পরিবেশে সুশৃঙ্খল ভাবে তালিকা অনুযায়ী ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!