খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব. টেকনোলজিস্ট জাভেদ হোসেন (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিভার সিরোসিসে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজশাহী জেলার বাঘমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া গ্রামের বাসিন্দা জাভেদ হোসেন সরকারি চাকুরির সুবাদে পলাশবড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট পদে চাকুরি করে আসছিলেন। আরমাত্র মাস তিনেক পরই তিনি চাকুরি থেকে অবসরে যেতেন।
দেশের বিভিন্ন হাসপাতালের একপর্যায় পলাশবাড়ী কর্মস্থলে চাকুরি করার পাশাপাশি তার মালিকানাধীন জান্নাত ডায়াগনস্টিক নামীয় একটি কিনিক পরিচালনা করছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।
গত সপ্তাহ দু’য়েক আগে গুরুতর হয়ে পড়ায় তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি বৃহস্পতিবার ১২ মার্চ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, ২ মেয়ে, জামাতা ১ ছেলে, ভাই-বোন, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন, পরিচিতজন, কিনিকের কর্মচারী, শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মরদেহ রাজশাহীর বাঘমারা উপজেলার নিজ গ্রাম হাটগাঙ্গোপাড়ার নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে সূত্র নিশ্চিত করেছে।