খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়নের আওতায় ৩ হাজার ৬শ’ ৩৩ জন দুঃস্থ-অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে অত্র ইউনিয়নের হাসবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে চাল বিতরণের উদ্বোধন করা হয়। হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিতরণ তদারকির সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারি শিক্ষা অফিসার মামুন-অর-রশিদ, ইউপির প্রশাসনিক কর্মকর্তা রাশেদ মিয়া, হোসেনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম ও ইউনিয়ন জামায়াতের আমীর সাকোয়াত হোসেনসহ ওয়ার্ড পর্যায়ের ইউপি সদস্য ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অপরদিকে; উপজেলার কিশোরগাড়ী, বেতকাপা ও হরিনাথপুর ইউনিয়নে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এদিকে; উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালামসহ উপজেলা প্রশাসন কর্তৃক ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রম মনিটরিং করেন।