খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রবিশাল ইউনিয়নের সাবাদিন গ্রামে অবস্থিত রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার রবিশাল ইউনিয়নের সাবাদিন গ্রামে রেখারাণী স্কুল প্রাঙ্গণে এ ইফাতার অনুষ্ঠিত হয়। এসময় অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বাপ্পী গোবিন্দ তালুকদার, প্রধান শিক্ষক সিহাব শেখ সাজু, আবুল বাশার, আনিছুর রহমান, আইয়ুব আলী, নিয়ন, নয়ন মাস্টার, শুশাঙ্ক ছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দো’আ পরিচালনা করেন মাও. বেলাল হোসেন।
Leave a Reply
You must be logged in to post a comment.