শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে পার্বতীপুর উন্নয়ন পরিষদের সহযোগিতায় দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়।

পার্বতীপুর উন্নয়ন পরিষদের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মো. শাহীদুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাফিউর রহমান চৌধুরী, সহকারি ক্যাশিয়ার মোস্তফা প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক সিহাব চৌধুরী প্রমুখ। এসময় উন্নয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনাায় ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আরশাদ আলী।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন পার্বতীপুর জামে মসজিদের মুয়াজ্জিন আশরাফুল ইসলাম।

উল্লেখ্য; পার্বতীপুর উন্নয়ন পরিষদ কর্তৃক মোট ৫৪ জনের মধ্যে ৪৭ জনকে নগদ অর্থ, ৪ জনকে ছাগল ও ১ জনকে সেলাই মেশিন দেয়া হয়।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft