1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ভোক্তাবান্ধব সেবার অঙ্গীকার নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় সুপার শপ ‘স্বপ্ন’ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে তাদের এফ-৮৬৫তম আউটলেটটির শুভ উদ্বোধন করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে পলাশবাড়ী পৌরশহরের রাব্বীর মোড় মামুন শপিং কমপ্লেক্সে ‘স্বপ্ন’এর নতুন আউটলেটটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, স্বপ্ন বগুড়া জোনাল ম্যানেজার মুরাদ হোসেন, পলাশবাড়ীর ম্যানেজার রায়হান মিয়া ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দো’আ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিষ্ঠানটির সফলতা, ব্যবসায়িক সমৃদ্ধি এবং স্থানীয় জনসাধারণের কল্যাণ কামনা করা হয়।

ইউএনও শেখ জাবের আহমেদ বলেন, ‘আধুনিক বিপণন ব্যবস্থার মাধ্যমে মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে স্বপ্ন একটি নির্ভরযোগ্য নাম। স্থানীয় পর্যায়ে এমন একটি ব্র্যান্ডের উপস্থিতি জনগণের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।’

স্বপ্নের বগুড়া জোনাল ম্যানেজার মুরাদ হোসেন বলেন, নতুন এই আউটলেট থেকে ক্রেতারা ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য পাবেন। পাশাপাশি থাকছে আকর্ষণীয় ছাড়, অফার এবং পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশে কেনাকাটার সুবিধা।

তিনি আরো বলেন, ‘স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি ভোক্তাদের সুবিধার্থে নিয়মিত নানা অফার চালু থাকবে। আধুনিক রুচি ও জীবনধারার সাথে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে এই শো-রুম। এখানে ফল-মূল, মাংস, দুধ, ডিম, চাল, ডালসহ প্রায় সবধরণের ভোগ্যপণ্য ছাড়াও রয়েছে সৌন্দর্যচর্চা সামগ্রী, হাইজিন পণ্য, শিশুদের খাদ্য ও খেলনা।’

‘স্বপ্ন’-এর এই নতুন আউটলেট শুধু একটি বিপণী কেন্দ্র নয়; এটি উপজেলার ভোক্তা অধিকার সুরক্ষা, মানসম্মত পণ্যের সহজ প্রাপ্যতা এবং আধুনিক বাজার ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

উল্লেখ্য; দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক আউটলেট চালু করে সুপার শপ ‘স্বপ্ন’ দ্রুত সম্প্রসারণ ঘটিয়ে চলেছে। পলাশবাড়ীতে নতুন আউটলেট চালুর মাধ্যমে এবার উত্তরের জনপদেও পৌঁছে গেল দেশের অন্যতম বৃহৎ সুপার শপ নেটওয়ার্কটি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft