খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরবেলায় ব্র্যাক মোড় এলাকায় ওই নারী সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে প্রেরণ করেন।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয়রা ধারণা করছেন ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই মশিউর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।