খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ পরিবারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) পলাশবাড়ী পৌরশহরের প্রাণিসম্পদ অফিস চত্বরে উপজেলা প্রাণি প্রানী সম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হারুন অর রশিদ। এসময় উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. হেমায়েত রহমান ছাড়াও প্রাণি সম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দো’আ পরিচালনা করেন নুনিয়াগাড়ী (প্রফেসরপাড়া) জামে মসজিদের পেশ ইমাম মাও. আসাদুজ্জামান আসাদ।