খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম (লেবু মাওলানা) সাথে পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম বলেন, শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষককে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তাহলেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন করা সম্ভব হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল হাই মন্ডল, মামুন অর রশীদ, পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকারসহ অন্যান্যরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাছান।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।