খবরবাড়ি ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ-এর সভাপতিত্বে ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু।
এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম লেবু বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
ইফতারপূর্ব মাহফিলের প্রধান অতিথি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি ছাড়াও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দো’আ পরিচালনা করেন।