খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকালে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর নামক স্থানে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার সময় উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজ মাঝামাঝি রাস্তায় পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ স্থানীয়রা দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পলাশবাড়ী থানার কর্মরত এসআই বাশার তার সঙ্গীয় ফোর্সসহ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মরদেহটির অনেকটাই গাড়ির নিচে চাপা পড়েছে অথবা কোন অজ্ঞাতনামা বাস অথবা ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে বলে ধারণ স্থানীয়দের।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার এসআই বাশার জানান, মরদেহের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ রিপোর্ট লেখা অজ্ঞাত ব্যক্তির নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।