খবরবাড়ি ডেস্কঃ ‘নারীর ক্ষমতায়নে বিনিয়োগ এবং সমতার পথে অগ্রযাত্রা’ এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কমসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে ডিবি সড়কে র্যালী বের করে শহর প্রদক্ষিণ শেষে গানাসাস মাকেটের গিয়ে শেষ হয়।
রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১ টারদিকে ডিবি সড়কের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই কমসুচি পালিত হয়। বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের র্স্মাট প্রকল্পের গাইবান্ধা পরিবেশ কাবের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে পরিবেশ কাবের সদস্যরা ও সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। ।
সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবেশ কাবের সভাপতি গোলাম রাব্বানী মুসা, সাধারণ সম্পাদক অর্চ প্রসাদ, সাংগঠনিক সম্পাদক অঞ্চলি রানী দেবী, দূবার বিকাশিত নারী নেটওয়াক জেলা প্রতিনিধি মাজেদা আকতার কল্পনা, কান্ডারি মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা আকতার সোমা, পিএফজির মিতা হাসান, সাংবাদিক রফিকুল ইসলাম (রফিক খন্দকার), পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল, সামজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গহীর করিব তনু, এনজিও হাব সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন সুইট, সোমা ইসলাম প্রমূখ।
বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস তুলে ধরে বলেন, ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুতা কারখানার নারী শ্রমিকরা মজুরি বৈষম্য, অতিরিক্ত কর্মঘণ্টা এবং অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। সেই আন্দোলনকে দমন করতে সরকার লেঠেল বাহিনী প্রয়োগ করেছিল।
Leave a Reply
You must be logged in to post a comment.