1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

শরীফ মেহেদী হাসান,তারাগঞ্জ,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এক অনন্য উদাহরণ সৃষ্টি করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার নতুন চৌপতি এলাকায় তাঁর নেতৃত্বে পরিচালিত এক দুঃসাহসী ও জনহিতকর অভিযানে ‘নিউ মিষ্টি বন’ নামের একটি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার পেশাদারিত্ব ও নিষ্ঠা ছিল দৃশ্যমান। তিনি নিজে হোটেলের নোংরা রান্নাঘর ও বাসি খাবারের স্তূপ পরীক্ষা করে মালিকপক্ষের অবহেলা ধরে ফেলেন। জনস্বাস্থ্যের প্রশ্নে তাঁর এই তৎপরতা ও আপসহীন মনোভাব উপস্থিত সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। অনেকদিন ধরেই এলাকার মানুষ এমন একজন বলিষ্ঠ কর্মকর্তার অপেক্ষায় ছিলেন, যিনি খাবারের নামে বিষ বিক্রি করা অসাধু চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা কেবল জরিমানাই করেননি, বরং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি সাফ জানিয়ে দেন, “জনসাধারণের স্বাস্থ্য ও জীবনের সুরক্ষা দিতে প্রশাসন সর্বদা জাগ্রত। কোনো অবস্থাতেই খাদ্যে ভেজাল বা বাসি খাবার সহ্য করা হবে না।”
তাঁর এমন জনবান্ধব ও কঠোর প্রশাসনিক ভূমিকার প্রশংসা করে স্থানীয় সচেতন মহল বলেন, “আসমা উল হুসনার মতো নির্ভীক ও দক্ষ কর্মকর্তাদের কারণেই সাধারণ মানুষ সুশাসন ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পাচ্ছে।” তারা মনে করেন, তাঁর এই কর্মস্পৃহা অন্যান্য উপজেলার জন্য একটি অনুসরণীয় মডেল হতে পারে।
প্রশাসনের এই সুদক্ষ তদারকি ও ম্যাজিস্ট্রেটের ক্লান্তিহীন পরিশ্রমের ফলে অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যা সাধারণ ক্রেতাদের মুখে স্বস্তির হাসি ফুটিয়ে তুলেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!